1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বেনাপোল ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ফেন্সিডিলসহ ড্রাইভারকে আটক করেছে বিজিবি।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃযশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করে আনা একটি পন্যবাহী ট্রাকে বিজিবি অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

এ ঘটনায় ওই গাড়ির ড্রাইভার রফিকুল মন্ডলকে আটক করা হয়েছে। সে বনগাঁ মহকুমার পেট্রাপোল এলাকার নাসির মন্ডলের ছেলে।বিজিবির নিজস্ব গোয়েন্দা আরআইবির তথ্যের ভিত্তিতে ফেন্সিডিল এর চালান টি আটক করা হয়।

সোমবার (১ জুলাই) রাত ১০ টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৩০ ইয়ার্ডে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গাড়িটির নম্বর – WB-25,E-2372.এটি ছিল কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাক। উক্ত পন্যের আমদানি কারক প্রতিষ্ঠান দি বেঙ্গল গ্লাস লিমিটেড। যার সিএন্ডএফ এজেন্ট পদ্মা ট্রেডিং কর্পোরেশন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, নিজস্ব গোয়েন্দা আরআইবির তথ্যের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আমদানিকৃত কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আগে থেকে গোপন অবস্থানে থেকে রাত ১০ দিকে ভারতীয় wb-25,E-2372 নম্বরের গাড়িটি সনাক্ত করে।
পরে বিজিবি তল্লাশিতে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রাকের চালক রফিকুল মন্ডলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

মোঃএনামুলহক,বেনাপোলপ্রতিনিধি
মোবাঃ০১৭১১৩৯৭৪৫৮
তারিখ -০২/০৭/২০২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park