1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বেনাপোল চেকপোষ্টে পাসপোট যাত্রীর নিকট হতে ডলার উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২৬১ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃ
যশোরের বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে ভারত থেকে আসা নাসরিন আক্তার নামে এক বাংলাদেশী মহিলা পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৭৬৪০০ আমেরিকান ডলার জব্দ করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।মঙ্গলবার সকাল ১১ টার সময় তাকে আটক করা হয়।সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিন এর মেয়ে।

শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক মোঃ শায়েক আরেফিন জায়েদি জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে এক বাংলাদেশি মহিলা পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে ভিতর অবস্থান করেন।

পরে যাত্রী মহিলাটি ইমিগ্রেশনে আসলে সাময়িক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।এ সময় তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় উক্ত আমেরিকান ডলার গুলো, তার পাসপোর্ট নং-A11322220। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লক্ষ টাকা।উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি
তাং৩০/০১/২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park