1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

বেনাপোলে ভারতীয় ট্রাক ড্রাইভারের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৪৮২ বার পঠিত

শার্শা উপজেলা প্রতিনিধি
মো সালাউদ্দিন
(যশোর): বেনাপোল স্থলবন্দরে রাজ করন সিং (৩২) নামে এক ভারতীয় ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে বন্দরের ২৫ নম্বর শেডে এ ঘটনা ঘটে।

নিহত রাজ করন সিং ভারতের উত্তর প্রদেশ কৌশ্বামী থানার বিধানপুর এলাকার চন্দ্র লাল সিংয়ের ছেলে।

ট্রাকের চালক শিব নরেশ যাদব বলেন, বুধবার সকাল ১১ টার দিকে যখন বাংলাদেশে প্রবেশ করি, তখন আমার ট্রাকের হেলপার রাজ করন সিং অসুস্থ ছিল। দিন শেষে সন্ধ্যার দিকে আরও অসুস্থ বোধ করলে চেকপোস্টের বাগ-এ-জান্নাত কওমি মাদ্রাসা মার্কেটের একটি ওষুধের দোকান থেকে গ্যাসের ট্যাবলেট ও অন্যান্য আরও কয়েকটি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আজ ভোরে ট্রাকের ক্যাবিন থেকে তাকে মৃত উদ্ধার করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, ভারত থেকে আমদানিকৃত ঔষধ নিয়ে ভারতীয় একটি ট্রাক (ট্রাক নাম্বার (NL-01,AB 1362) নিয়ে বেনাপোল বন্দরে আসেন ট্রাকের হেলপার রাজ করন সিং। বন্দরের ২৫ নং শেডে আনলোড করার জন্য অবস্থান করছিলেন। আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি স্ট্রোক করে মৃত্যু বরন করেন।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া জানান, বন্দরের দায়িত্বরত আনসার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park