1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

বেনাপোলে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদের জানাজায় নুরুজ্জামান লিটনসহ বিভিন্ন শ্রেনীর পেশার শত শত মানুষ অংশ নেন।।

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃ

বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রামের বাসিন্দা আব্দুস সামাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ বুধবার জোহরের নামাজের পর নামাজগ্রাম ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে অংশ নিতে ছুটে যান যশোর-৮৫/১ আসনে ধানের শীষের কান্ডারী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, ৌর বিএন পির সাধারণত সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি ইদ্রিস মালেক, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, সাবেক বিএনপি নেতা মফিজুর রহমান স্বজন, নামাজগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, , বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়নুজ্জামান দীপু, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের শরিফুল ইসলাম চয়ন, বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সিএন্ড এফ ব্যবসায়ী আলহাজ্ব আমিনুল হক আনু প্রমুখ।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, “সামাদ ভাই খুবই ভালো মানুষ ছিলেন। তিনি অত্যন্ত সাদা মনের একজন মানুষ ছিলেন। মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।”

জানাজার সময় দলমত নির্বিশেষে এলাকাবাসী, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park