1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বেনাপোলে যাত্রীর বায়ু পথে লুকানো সোনার বার উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত

বেনাপোল থেকে এনামুল হকঃ
ভারতে পাচার এর সময় পায়ু পথ থেকে দুই পিছ স্বর্নের (২০০.৪৫ গ্রাম) বার সহ মেহেদী হাসান (২১) নামে এক পাসপোর্ট যাত্রী আটক হয়েছে। সোমবার সকাল ৮ টার সময় বেনাপোল ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ এর সময় তাকে চেকপোষ্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা আটক করে।

আটককৃত মেহেদী হাসান কুমিল্লা জেলার জগ চান্দিনা গ্রামের আব্দুল বাতেন এর ছেলে।

বেনাপোল চেকপোষ্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন , ও রাসেদ হোসেন জানান গোপন সংবাদ এর ভিত্তিতে মেহেদী হাসানকে নিয়ে তল্লাশি করলে তার পায়ু পথ থেকে ২ টি স্বর্নের বার উদ্ধার হয়। যার ওজন (২০০.৪৫ গ্রাম)। আনুমানিক বাজার মুল্য ২১ লাখ ৩৪ হাজার টাকা।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সুপারেন্টেডেন্ট কামাল হোসেন এ প্রতিবেদককে বলেন,স্বর্ন পাচারকারী মেহেদী হাসানকে বেনাপোল পোর্ট থানায় স্বর্ন পাচার মামলা দিয়ে হস্তান্তর করা হবে।

মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি
তাং২৯।০১।২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park