1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

বেনাপোলে কাষ্টমস কর্মকর্তাদের মানববন্ধন।৪৮ ঘন্টার আল্টিমেটাম।।

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল কাস্টমস’র সহকারী রাজস্ব কর্মকর্তা-মোঃ রাফিউল ইসলাম এর উপর দুর্বৃত্তদের পৈশাচিক হামলার প্রতিবাদে বেনাপোলে কাস্টম হাউজে কর্মরত রাজস্ব কর্মকর্তা/কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি হিসেবে “মানববন্ধন” কর্মসুচি পালণ করা হয়।

সোমবার(১০ জুন) বিকাল ৩টায় বেনাপোল কাস্টমস হাউজের সম্মুখে এই “মানববন্ধন” কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে কাস্টম হাউজে কর্মরত সকল রাজস্ব কর্মকর্তা/কর্মচারী অংশ নেন। কর্মসুচিতে নেতৃত্ব দানকারী কর্মকর্তারা বলেন-“শুক্রবার রাতে আমাদের সহযোদ্ধা সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ রাফিউল ইসলামের উপর যে বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়েছে,আমরা এর তীব্র প্রতিবাদ জানায়।

দোষী ব্যাক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা”। পুলিশ প্রশাসনকে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে হুসিয়ারী জানিয়ে তারা বলেন,আল্টিমেটামে কাজ না হলে বৃহত্তর আন্দোলণে যাবেন বলে কর্মসুচিতে ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গতঃ উল্লেখ্য যে,৭জুন শুক্রবার রাতে বেনাপোল কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম তার এক বন্ধুকে নিয়ে রিকশাভ্যানযোগে স্থানীয় রঘুনাথপুর সড়কে ঘুরতে যান। পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর এ হামলা চালায়।

দুর্বৃত্তরা এ সময় ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলছে।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন বলেন, “ধারণা করা হচ্ছে সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামের কাছ থেকে সুবিধা নিতে না পেরে একটি চক্র এ ধরনের ঘটনা ঘটিয়েছে”।

বেনাপোল কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে কুপিয়ে জখম করার ঘটনায় শনিবার ৮ জুন বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করে কাস্টম কর্তৃপক্ষ। তবে, এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রাফিউল ইসলাম বর্তমানে বন্দরের কাস্টম ওয়েইং স্কেলের দায়িত্বে আছেন। তার গ্রামের বাড়ী নেত্রকোনা জেলা সদরে,তার পিতার নাম মোঃ কাজিম উদ্দিন।

মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি

মোবাঃ০১৭১১৩৯৭৪৫৮ তাং১০।০৬।২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park