1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

বেনাপোলে ইয়াবাসহ নারী -পুরুষ আটক।।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

বেনাপোল থেকে এনামুল হকঃ
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দিঘির পাড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মনির ও ফাতেমা নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামি- মোঃ মনির হোসেন (২২) সে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন মোজজাটেক গ্রামের শফিকের ছেলে ও যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দিঘির পাড় গ্রামের মৃত শহিদুল মিস্ত্রির স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৫০)।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকাল ২টা ১০ মিনিটের সময় তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল দিঘিরপাড় এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদে এসআই মোস্তাফিজ ও এএসআই ইমামুল সহ সঙ্গীয় ফোর্স পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রামস্থ কাউন্সিল আজিম উদ্দিন গাজীর বাগান বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ভক্ত জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন।

মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি
তাং০১।০২।২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park