1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস-২০২৪ পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৪ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃ
সারা বিশ্বের ১৮৩টি দেশের ন্যায় ”মিলে নবীন পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন” এই শ্লোগান নিয়ে শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল ১১টায় বেনাপোল কাস্টম হাউজ অডিটোরিয়ামে পালিত হয়েছে কাস্টমস দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউজকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এবার অভ্যন্তরীন ভাবে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক কাস্টম দিবস পালন করা হয়েছে।

বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ও ভ‍্যাট প্রশাসন) মিজ ফারজানা আফরোজ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোরের কাস্টমস কমিশনার কামরুজ্জামান, যুগ্ন কমিশনার শাফায়েত হোসেন, বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি জনাব শামসুর রহমান, সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক লতা ও সিনিয়র সহ-সভাপতি খারুজ্জামান মধু।

এছাড়াও কাস্টমস্ হাউজের কর্মকর্তা-কর্মচারী ও সি এন্ডএফ এজেন্টস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন যে, বেনাপোল কাস্টম হাউসের সকল কর্মকর্তা ও সকল অংশীজনের আন্তরিক প্রচেষ্টার কারণে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে বেনাপোল কাস্টম হাউস। দ্রুততর সময়ের মধ্যে যথাযথ রাজস্ব আদায় করে পণ্য খালাসে তাৎক্ষণিক সেবা প্রদান করতে সকল কর্মকর্তাদের নির্দেশ দেয়া আছে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর ও সফল করে তোলায় প্রধান অতিথিসহ সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি।

মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি

তাং২৬।০১।২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park