1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

বিশ্ব নবীর কটুক্তির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

মোঃ মাসুম বিল্লাহ
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

মহানবী (সাঃ) এর কটুক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়নকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা মারকাজ মাদরাসা মাঠে বিক্ষোভ মিছিল পুর্ব প্রতিবাদ সমাবেশে মুফতি হাবিবুর রহমান এর সঞ্চালনায়, মুফতি মামুনুর রশীদের সভাপতিত্বে হাজার হাজার জনতার অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ঈমান আক্বিদা কমিটির উপদেষ্টা আল্লামা জিয়া উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ওয়ালী উল্লাহ্, মুফতি হুমাউন কবির, মুফতি আব্দুল্লাহ্, মুফতি বরকত উল্লাহ্, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ইব্রাহীম, মাও: মজিবুর রহমান, মাও: রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল কাদির সহ ঈমান আক্বিদা কমিটির ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতাকর্মীগণ।

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় ইস্যু নিয়ে ভারত সবসময়ই উস্কানীমুলক বক্তব্য দিয়ে সারা বিশ্বের মুসলমানদের মনে প্রচন্ড আঘাত দেয়। বর্তমান সরকারের কাছে দাবী জানাই, ভারতীয় রাষ্ট্রদূতের সাথে কথা বলে এই জঘন্য কর্মের নিন্দা জানিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করুন। হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ন কে গ্রেপ্তারের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানান। নয়তো দুর্গাপুর থেকেই ভারতীয় পন্য বয়কটের ডাক দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park