
মোঃমিঠু হাওলাদার
মির্জাগঞ্জ( পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে কাওসার খান (২৫) নামের এক প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা (১৮)। দ্রুত সময়ে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি।
গতকাল সোমবার সন্ধায় উপজেলার পিঁপড়াখালী গ্রামের প্রেমিকের বাড়িতে প্রেমিকার এমন অনড় অবস্থানের পর পরই বাড়ি থেকে পালিয়ে যান প্রেমিক ও তার পরিবারের সদস্যরা। প্রেমিক কাওসার ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
ওই প্রেমিকা জানান, একই গ্রামের ওই প্রেমিকা মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ আলিম মাদরাসার আলিম শ্রেণির দ্বিতীয় বর্ষে পড়েন। প্রায় সাড়ে ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাওসার খানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা কুয়াকাটাসহ বিভিন্ন এলাকায় ঘুরতে যান। এসময় কাওসার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান এবং তা মোবাইলে ভিডিও করে রাখেন। পরে গত তিন ধরে কাওসার ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে সে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নেন। ওই প্রেমিকা আরও জানান, কাওসার তাকে বিয়ে করে মেনে না নিলে সে আত্মহত্যা করবে।
এবিষয়ে কাওসারের ঘর তালাবদ্ধ থাকায় তার ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হুমায়ুন কবির জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে