1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বিদায় সাদেক কুরাইশীর মৃত্যুতে হাজারো মানুষের চোখের জল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৭৩ বার পঠিত

সাদেক কুরাইশী ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান তার আকস্মিক মৃত্যুতে পুরো জেলার শোকের ছায়া নেমে এসেছে। ঠাকুরগাঁও রোড ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের ঢল। সাদেক কুরাইশীর জানাজা অনুষ্ঠিত হয় বুধবার বেলা ১১ টায়। মরহুমের জানাজা ইসলামনগর পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন এবং তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়। মঙ্গলবার রাত্র ১১ টার দিকে মহরম সাদেক কুরাইশীর মরদেহ ঢাকা থেকে ঠাকুরগাঁও পৌঁছায়। এ সময় তাকে এক নজর দেখতে ও শ্রদ্ধা জানাতে ছুটে আসেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনগণ এবং ফুলের শ্রদ্ধাঞ্জলিতে ঢেকে যায় সাদেক কুরাইশীর লাশ বাহী গাড়িটি। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী জানাজায় অংশগ্রহণ করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী কেন্দ্রীয় আওয়ামী লীগ ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুর রহমান, দুবাই কনসাল জেনারেল সাহেদুল ইসলাম শাহেদ, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট টিটু দত্ত, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park