1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বাড়ী থেকে বিতাড়িত মুক্তিযোদ্ধার মেয়ের বাস কবরস্থানে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৩২ বার পঠিত

মোঃ কাউছার মিয়া।
প্রতিনিধি,মনোহরদী-নরসিংদী।

বিস্তারিত,
মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যেখানে দেশ তোলপাড় সেখানে মনোহরদীতে সরকার প্রদত্ত বীরভবন থেকে বিতাড়িত এক  মুক্তিযোদ্ধার সন্তান! পিতার বাড়ী থেকে বিতারিত হয়ে জঙ্গলে তাঁর পিতার কবরের পাশেই উম্মুক্ত আকাশের নীচে ঠাঁই নেন তিনি! সহানুভূতিশীল স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঘরে তুলে দিয়ে আসার পর ফের তাঁকে পথে নামতে হয়েছে! বর্তমানে স্থানীয় মহিলা মেম্বারের বাড়ীতে ঠাঁই হয়েছে এ অসহায় মহিলার।
মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের ভাওয়ালিয়া পাড়ার প্রয়াত মুক্তিযোদ্ধা জয়নুদ্দীনের মেয়ে রুবি (৪৫)। স্বামী সন্তান সংসার কিছুই নেই তার। সরকার প্রদত্ত একটি বাড়ী আছে তাদের। কিন্তু বৈমাত্রেয় ভাই-বৌ সে বাড়ী থেকে তার বিছানাপত্র বাইরে ফেলে দিয়ে আশ্রয়চ্যুত করেছেন তাকে! ফলে কিছুটা অ-প্রকৃতস্থ রুবি কিছুদিন বাড়ীর পাশে পিতার কবরের কাছে জঙ্গলে উন্মুক্ত আকাশের নীচে রাত্রিযাপন করতে বাধ্য হন!
তাদের প্রতিবেশী বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ সহ অনেকেই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এলাকাবাসী এ মহিলার প্রতি সহানুভূতিশীল হলেও তার ভাই-বৌ এ বিষয়ে কঠোর অবস্থানে।
এমতাবস্থায়,প্রতিবেশীদের সহযোগীতায় ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং গূণী সাংবাদিক বৃন্দের সহযোগিতায় কয়েকদিন আগে রুবিকে ঘরে দিয়ে আসলেও পরদিন আবারও ভাই-বৌ তাকে ঘরছাড়া করেন এবং সাংবাদিক ও প্রতিবেশীরা কি করেন দেখবে দাম্ভিকতাসূলভ হুমকি প্রদান করেন।
এ পরিস্থিতিতে স্থানীয় মহিলা ইউপি সদস্য মিনারা শিকদারের বাড়ীতে তার ঠাঁই হয়েছে এখন।
রুবি নিজ বাড়ী থেকে বিতাড়িত হয়ে এখন সেখানেই এখন অবস্থান করছেন। এ ব্যাপারে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা জানান, খোঁজ নিয়ে তিনি বিষয়টি দেখবেন এবং জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেবেন।
এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান জানান, বিষয়টি আইন-আদালতের।তবে খোঁজ-খবর নিয়ে তার সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি দেখবেন তিনি।
এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষ সকল প্রশাসন এর সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park