1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

বাগমারা’য় বিদেশী পিস্তল সহ জনতার হাতে আটক এক যুবক

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

বাগমারা(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের তেলিপুকুর গাঙ্গোপাড়া বাজারে অস্ত্রসহ লিয়াকাতুল আলম লিটন ( ২৭ ) নামের এক যুবক গ্রেপ্তার করেছে পুলিশ ।

এসময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। আসামি লিটন ভবানীগঞ্জ পৌরসভার হিন্দুপাড়ার বাসিন্দা, তার পিতার নাম ডিএম ফজলু হক ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যাই, লিটন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল দীর্ঘদিন যাবত এবং অস্ত্র দেখিয়ে সবাইকে ভয়ভীতি দেখিয়ে নিজের প্রভাব বিস্তার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আছিল।

গতকাল ০৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০ মিনিট উপজেলার তেলিপুকুর গাঙ্গােপাড়া বাজারে এসে এই অস্ত্র দেখিয়ে ভয় ভীতি দেখিয়ে প্রভাব বিস্তারের সময় এলাকার জনগণ তাকে আটক করে এবং থানাতে খবর দিলে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে থানা নিয়ে আসে।

এই বিষয়ে বাগমারা থানার ইনচার্জ ওসি তৌহিদ বলেন, বাগমারার তেলিপুকুর গাঙ্গোপাড়া বাজারে এক যুবক প্রভাব বিস্তার করার জন্য এলাকার মানুষকে ভয় ভিতি প্রদর্শন করে , এসময় এলাকর জনগন তাকে আটক করে এবং তার কাছে একটি বিদেশী পিস্তল কোমরে গোজা ছিল এমন খবরে আমরা ঘটনা স্থলে গিয়ে অস্ত্রসহ লিটন নামের যুবককে গ্রেপ্তার করি । অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে সকল প্রক্রিয়া প্রক্রিয়া শেষে অস্ত্র মামলা’য় হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park