1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরগুনার বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ এর উদ্বোধন করেন – জেলা প্রশাসক। সাংবাদিক নুর আলাম বিপ্লবের একমাত্র মেয়ে ফাওজিয়া আলম রোদেলা নোয়াখালী চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় ঢাকা পোস্ট৭১ এর পক্ষ থেকে অভিনন্দন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। মাধবপুর পৌর প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি। শাল্লায় নদীভাঙনের আতঙ্ক, বালু উত্তোলনের অভিযোগে ক্ষোভ। কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান।। তারেক রহমানের কিশোরগঞ্জ-কটিয়াদী আগমন: নিকলীতে বিএনপির প্রস্তুতি সভা বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ নুরুল ইসলাম মণি। “

বরগুনার বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ এর উদ্বোধন করেন – জেলা প্রশাসক।

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব ,
স্টাফ রিপোটার।

জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে প্রদত্ত তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ এর শুভ উদ্বোধন।

আজ ১০ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে বেতাগী উপজেলাধীন বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিতর্ক ও ভাষাচর্চার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে
‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা মিজ তাছলিমা আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, বেতাগী; সহকারী কমিশনার (ভূমি), বেতাগী; ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেতাগী থানা; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমের সহকর্মীবৃন্দ।

এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উপভোগ্য বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

বিতর্ক প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি আরও জানান শিক্ষার্থীদের চিন্তার স্বচ্ছতা, যুক্তির ক্ষমতা, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধিতে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞান চর্চার মাধ্যমে জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান। এবং ডিবেট ও ল্যংঙ্গুয়েজ ক্লাব এর সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park