1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। মাধবপুর পৌর প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি। শাল্লায় নদীভাঙনের আতঙ্ক, বালু উত্তোলনের অভিযোগে ক্ষোভ। কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান।। তারেক রহমানের কিশোরগঞ্জ-কটিয়াদী আগমন: নিকলীতে বিএনপির প্রস্তুতি সভা বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ নুরুল ইসলাম মণি। “ কবিরহাটে গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার বেনাপোল পুটখালি সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২০২ বোতল মাদকদ্রব্য আটক করে।

মাধবপুর পৌর প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি।

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

রবিবার (৯ আগস্ট ২০২৬) মাধবপুর (হবিগঞ্জ) পৌর প্রশাসনের উদ্যোগে মাধবপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পৌর এলাকার সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় মাধবপুর পৌরসভার চার গোপাট, পৌর কবরস্থানসহ পৌরসভার বিভিন্ন সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে মাধবপুর পৌর প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পৌরসভা ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা শিক্ষা অফিসার, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পৌর এলাকার বিভিন্ন সড়ক, কবরস্থান ও গুরুত্বপূর্ণ স্থানে পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে পৌর এলাকার সৌন্দর্যও বৃদ্ধি পাবে। এ ধরনের উদ্যোগকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
মাধবপুর পৌর প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী ও প্রবাসীরা। তারা বলেন, নাগরিক সেবার পাশাপাশি পরিবেশ ও জনকল্যাণমূলক এমন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন পৌরসভার সর্বস্তরের জনগণ।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে মাধবপুর পৌরসভা ভবিষ্যতে আরও সবুজ ও পরিবেশবান্ধব পৌরসভা হিসেবে গড়ে উঠবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park