1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক নুর আলাম বিপ্লবের একমাত্র মেয়ে ফাওজিয়া আলম রোদেলা নোয়াখালী চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় ঢাকা পোস্ট৭১ এর পক্ষ থেকে অভিনন্দন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। মাধবপুর পৌর প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি। শাল্লায় নদীভাঙনের আতঙ্ক, বালু উত্তোলনের অভিযোগে ক্ষোভ। কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান।। তারেক রহমানের কিশোরগঞ্জ-কটিয়াদী আগমন: নিকলীতে বিএনপির প্রস্তুতি সভা বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ নুরুল ইসলাম মণি। “ কবিরহাটে গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার

ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাই রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হেদায়েতুল্লাহ-এর ওপর হামলা, গালিগালাজ, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা হলেন মো. মতি (৩৩), পিতা: মো. রিয়াজ উদ্দিন এবং মো. হোসেন (২৮)। তারা উভয়েই রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও এলাকার বাসিন্দা। এছাড়া অভিযোগে আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মো. হেদায়েতুল্লাহ জানান, গত ৩০ জুলাই ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে ইউনিয়ন পরিষদে সভা চলাকালে অভিযুক্তরা পরিকল্পিতভাবে পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা অনুমতি ছাড়াই মোবাইল ফোনে ভিডিও ধারণ, অশালীন ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার প্রতিবাদ করতে গেলে উপস্থিত মো. আলাউদ্দীন (৩৩)-এর ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারার পাশাপাশি তাঁর সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগকারীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এ ঘটনায় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

তবে এ বিষয়ে অভিযুক্ত মতির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তদন্তে যদি প্রমাণ হয় তবে আমি দোষী । ও আরেকজন হোসেনের সাথেযোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park