1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক নুর আলাম বিপ্লবের একমাত্র মেয়ে ফাওজিয়া আলম রোদেলা নোয়াখালী চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় ঢাকা পোস্ট৭১ এর পক্ষ থেকে অভিনন্দন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। মাধবপুর পৌর প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি। শাল্লায় নদীভাঙনের আতঙ্ক, বালু উত্তোলনের অভিযোগে ক্ষোভ। কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান।। তারেক রহমানের কিশোরগঞ্জ-কটিয়াদী আগমন: নিকলীতে বিএনপির প্রস্তুতি সভা বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ নুরুল ইসলাম মণি। “ কবিরহাটে গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার

তারেক রহমানের কিশোরগঞ্জ-কটিয়াদী আগমন: নিকলীতে বিএনপির প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

সংবাদদাতা: মোঃ নুরুল ইসলাম, নিকলী—কিশোরগঞ্জ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে শুভাগমন উপলক্ষে কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের অংশগ্রহণে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় নিকলী উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

নিকলী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন মিটুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম)।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ও দল মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কারপাশা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রহমত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, জারুইতলা ইউনিয়ন বিএনপির সদস্য সুরুজ আলী মেম্বার, দামপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ স্বাধীন, সহ-সভাপতি আমির উদ্দিন মেম্বার ও খুকুমণি আক্তার।

এছাড়া ছাতিরচর ইউনিয়ন বিএনপির সদস্য শওকত আকবর ও মনসর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চিশতী, যুবদল নেতা জুয়েল মিয়া, তাজউদ্দিন মেম্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ ও কটিয়াদী সফর উপলক্ষে নিকলী উপজেলা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ, কর্মসূচির সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা বজায় রাখা এবং সফলভাবে কর্মসূচি সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park