1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

বরগুনার বেতাগীতে রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ভিবিডি’র ত্রাণ বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৭০ বার পঠিত

মেহেদী হাসান, বরগুনা প্রতিনিধি

নওরিশ বাংলাদেশের সহযোগিতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে জাগো ফাউন্ডেশনের এর যুব সংগঠন “ভলান্টিয়ার ফর বাংলাদেশ-বরগুনা জেলা”

রবিবার (২৩ শে জুন) বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়ন ও কালিকাবাড়ি এলাকার জামীর উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে চাল, মশুর ডাল, আলু, সয়াবিন তেল, লবণ, মিনারেল ওয়াটার, মুড়ি, গুড়, স্যালাইন, প্যারাসিটামল ও সেনিটারি প্যাড বিতরণ করে।

এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ-বরগুনা জেলার সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক আবু জাফর, সহ-সভাপতি লিমা গাজী, কোষাধ্যক্ষ তাকওয়া তারিন নুপুর, জনসংযোগ কর্মকর্তা সৈকত মিনার সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ত্রাণ পেয়ে সরিষামুড়ি ইউনিয়নের বাসিন্দা রাবেয়া বেগম(৬৪) বলেন, “ঘূর্ণিঝড়ের সময় হেরা সব সময় মোগো খোঁজ খবর নেছে। সাইক্লোন সেন্টারে যাইতে সহযোগিতা করছে। এহন এই দূর্দিনে মোগো আবার সহযোগিতা করতেছে।”

ত্রাণ পেয়ে কালিকাবাড়ি গ্রামের রশিদ হাওলাদার(৭৮) বলেন, “ঘূর্নিঝড়ে আমার ঘর-দুয়ার ভাইঙ্গা গেছে। ঘরে ঠিকমতো রাইন্ধা খাওয়ার মতো কিছু নাই। হেগো এই উপকার কোনোদিন ভুলমু না”

ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না জানান, “ঘূর্ণিঝড় রেমালে দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অন্যতম আমাদের বরগুনা জেলা। যেকোনো দুর্যোগে ভলান্টিয়ার ফর বাংলাদেশ সাড়া দেয়। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন খাবারের সংকটে না পড়ে কিংবা অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ উপকূলীয় জেলা বরগুনার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park