1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন।

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোটার।


‎প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৩ জমজ বোন অন্বেশা হালদার, অঙ্কিতা হালদার ও অনুষ্কা । প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ গৌরিচন্না হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিন বোনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাদের এই বিরল সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, বিদ্যালয় এবং পুরো এলাকা।

‎তিন বোনের বাড়ি বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামে।

‎কৃতি ৩ কন্যার বাবা চিন্ময় হালদার গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা কাজলী রানী গৌরীচন্না হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

‎কন্যাদের বাবা চিন্ময় হালদার বলেন, “ছোটবেলা থেকেই ওদের পড়াশোনার প্রতি আলাদা আগ্রহ ছিল। কখনোই পড়তে জোর করতে হয়নি। তারা প্রতিটি বিষয় বুঝে শেখার চেষ্টা করত। তিনজনের মধ্যে দারুণ একটি সুস্থ প্রতিযোগিতা রয়েছে। কেউ কোনো বিষয় না বুঝলে অন্য দুজন বুঝিয়ে দিত। ওরাই একে অপরের সবচেয়ে বড় সহপাঠী ও অনুপ্রেরণা।”

‎তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি ওরা ভদ্র, শৃঙ্খলাপরায়ণ ও দায়িত্বশীল। অবসর সময়ে বই পড়ে, ছবি আঁকে এবং নিজেদের মধ্যে পড়াশোনা নিয়ে আলোচনা করে। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ওদের মা, শিক্ষকদের এবং মহান সৃষ্টিকর্তার। আমি সবার কাছে আমার তিন মেয়ের জন্য দোয়া চাই”।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park