1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ফেনীতে ১৭ কেজি গাঁজাসহ RAB হাতে আটক রোহিঙ্গা নাগরিক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত

মোঃ শাকের (৩২) নামক একজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র‌্যাব। বুধবার (২৩ আগস্ট ) রাতে নোয়াখালী-ফেনী মহাসড়কের পাঁচগাছিয়া বাজার নামক স্থানে গাড়ি উঠার জন্য অপেক্ষারত অবস্থায় তাকে দুটি বস্তাসহ আটক করা হয়। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার মোছনী আরআরসি ক্যাম্প, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ২৬, ব্লক সি, সাইট নং ৮২০, ৫ নং ওয়ার্ডের বর্তমান শরনার্থী মো: হোসেন ছেলে।
র‌্যাব-৭, ফেনী ক্যাম্প সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব কতিপয় মাদক কারবারি নোয়াখালী- ফেনী মহাসড়কের ফেনীর পাঁচগাছিয়া বাজার সংলগ্ন বাস স্ট্রান্ডে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছে। র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে দুইটি বস্তাসহ একজনকে আটক করে বাকিরা কৌশলে পালিয়ে যায়, পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ঐ নাগরিকের সঙ্গে থাকা দুইটি বস্তার ভেতর থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত শাকের জানান, সে একটি সংঘবদ্ধ দলের সাথে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।

ফেনীস্থ র‌্যাবের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যাক্তি ও উদ্ধারকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কথা জানান।

ফেনী মডেল থানার অফিস ইনচার্জ মো: সহিদুল ইসলাম চৌধুরী রোহিঙ্গা নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park