1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ফরিদপুরে বিক্রি হচ্ছে ইলিশ নিষেধাজ্ঞার অমান্য করে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার পঠিত

শরিফুল ইসলাম
ফরিদপুর প্রতিনিধিঃ-

ইলিশ আহরণ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও ফরিদপুরের পদ্মা নদীবেষ্টিত একটি বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেদার বিক্রি হচ্ছে ইলিশ।

সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লাল খাঁর বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে সাড়ে ৫ মণ ইলিশ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী। এসময় এক অসাধু জেলেকে আটক করে চারদিনের কারাদণ্ড প্রদান করা হয় এবং এক ক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে যান।

পরে মাছগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে রাখা হয়। সেখান থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তাদের ডেকে তাদের মাঝে বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারপরও অসাধু জেলেরা মাছ আহরণ ও বিক্রি করছে। অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park