1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

প্রসুতি মা ও গর্ভের সন্তানের মৃত্যুসহ নানা অনিয়মের অভিযোগে ঘোড়াশাল হেলথ্ কেয়ার হাসপাতাল সিলগালা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

পলাশ(নরসিংদীর)সংবাদদাতা:

ভুল চিকিৎসায় প্রসুতি মা ও গর্ভের সন্তানের মৃত্যুসহ নানা অনিয়মের অভিযোগে নরসিংদীর পলাশের ঘোড়াশাল হেলথ্ কেয়ার প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে হাসপাতালের মালিক ডা: তানভীর কবিরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রবিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান এই ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঘোড়াশাল হেলথ্ কেয়ার প্রাইভেট হাসপাতালটি দীর্ঘদিন ধরে অপচিকিৎসা দিয়ে আসছিল। গতকাল তাদের ভুল চিকিৎসায় এক প্রসুতি মা ও তার গর্ভের সন্তানের মৃতু হয়। এছাড়া হাসপাতালে দায়িত্বরত কোন ডাক্তার, নার্স না থাকা ও হাসপাতালটির লাইসেন্স নবায়ন না থাকায় সাময়িক ভাবে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। একই সাথে হাসপাতালে মালিক তানভির কবিরতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: শামিম জাহান নুপুরসহ আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park