
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:
মাধবপুর বাজার ( হবিগঞ্জ) বাংলাদেশ সরকারের টেক্সট ফাঁকি দিয়ে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান চিনি মাধবপুর বাজারের বড় বড় ব্যবসায়িকরা বিভিন্নভাবে সিন্ডিকেটের মাধ্যমে ভারতীয় চিনি মজুদ করে পাইকারিতে বিক্রি করা হয় বিভিন্ন ইউনিয়নে।আমাদের মাধবপুর থানার ইউনিয়ন হচ্ছে ১১ টা একটা পৌরসভা।
ভারতীয় চিনি দোকানদার লোড এবং আনলোডিং করার সময় গাড়ির নাম্বার এমনকি গাড়ির মালিকের নাম্বার সহকারে ছবি তাঁর প্রমাণ। বিভিন্ন জায়গায় আশপাশে গোডাউন রয়েছে এর মধ্যে মজুদ করা হয় ভারতীয় চিনি। এতে করে বাংলাদেশ সরকার হারাচ্ছে টেক্স, আমাদের বাংলাদেশের উৎপাদিত চিনি বিক্রি না হওয়ার কারণে মাসের পর মাস বৎসরের পর বৎসর গোডাউনে মজুদ থেকে থেকে চিনি গলে পানি হয়ে যায় এতে আমাদের গুনতে হচ্ছে লোকসান আর কত।যারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত কৌশল পাল্টায় কেউ নিয়ে আসে বালুর ট্রাকে করে আবার কেউ নিয়ে আসে কবার ভ্যান দিয়ে। গোপন সংবাদের মাধ্যমে শুনতে পেলাম সীমান্তবর্তী এলাকায় বাজার গুলোর মধ্যে ভারতীয় চিনি ব্যাপক হারে বিক্রি করা হচ্ছে।
দোকানদারের এমন আচরণ দেখে মনে হয় ওরা যেন কারো কাছ থেকে পারমিশন নিয়ে এসেছে, নয়তো ইন্ডিয়ান চিনি কিভাবে এত দুঃসাহসী তার সাথে কিভাবে বিক্রি করছে, এ যেন থামানো যাচ্ছে না , আমাদের দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে আঙ্গুল দিয়ে কিভাবে এই চিনি গুলো আসে।এতে কি আমাদের দেশের কর ফাঁকি দেওয়ার কারণে দেশের অর্থনীতি খারাপ হচ্ছে, সুশীল সমাজ এবং এলাকাবাসীর দাবি অবৈধভাবে চিনি আসা বন্ধ হোক ভারত থেকে।