1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে দ্বিতীয় স্ত্রীকে খুন, স্বামী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৯৩ বার পঠিত

শামসুদ্দোহা
শ্রীপুর উপজেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে স্বামীর ফার্মেসির ভেতর থেকে রিহানা খানম (২৬) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় পলাতক স্বামীকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব-০১।

এর আগে গত শুক্রবার দিবাগত রাত ১১টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মোস্তফা কামাল মার্কেটের মোল্লা ফার্মেসি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

রবিবার (০৯ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-০১ স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম।

তিনি জানান, ঘাতক স্বামী গোলাম কিবরিয়া তার স্ত্রীকে বটি দিয়ে জবাই করে খুন করে ফার্মেসি বন্ধ করে পালিয়ে যায়। এ ঘটনায় মৃত নারীর ভাই শ্রীপুর থানায় একটি এজাহার দায়ের করেন। এরপর বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। র‍্যাব-০১ স্পেশালাইজড কোম্পানী ইন্ট-উইং এর সহোযোগিতায় জানতে পারে যে ঘাতক স্বামী মোল্লা গোলাম কিবরিয়া চট্রগ্রামের পাহাড়তলি থানার অলংকার মোড় এলাকায় আত্মগোপনে আছে। এরপর র‍্যাব-০১ ও র‍্যাব-০৭ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ গোলাম কিবরিয়া জানায় তার দ্বিতীয় স্ত্রী রিহানাকে নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এই ঝগড়ার ভিডিও রিহানা তার ফোনে রেকর্ড করে। রেকর্ড করা ভিডিও ডিলেট করা নিয়ে রিহানার সাথে কথা কাটাকাটি হয় কিবরিয়ার। কথাকাটারি জেরে রিহানা তার প্রেমিককে বিয়ের কথা বলে ফোন দিয়ে আসতে বলে।এ কথা শুনে কিবরিয়া রেগে গিয়ে বটি দিয়ে রিহানাকে জবাই করে খুন করে পালিয়ে যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park