1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

​পোরশায় পানিতে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

​মোঃ- আরিফুল হক সাহিন
স্টাফ রিপোর্টার

নওগাঁর পোরশা উপজেলায় পানিতে ডুবে মোঃ মাহিম নামের ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পূর্ব দিয়ার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম ওই গ্রামের মোঃ মাজেরুল ইসলামের ছেলে।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার শিশু মাহিম বাড়ির আশেপাশেই খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের পানিতে পড়ে তলিয়ে যায়। বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।
​পরবর্তীতে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমা সুলতানা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
​কোমলমতি এই শিশুটির এমন অকাল ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park