1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

পলাশবাড়ীতে বসতবভিটার সীমানা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবলু মন্ডল নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পঠিত

মোঃ ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবলু মন্ডল (৬০) নিহত হয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামের বাবলু মন্ডলের সাথে মতিয়ার রহমান গংদের বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে বাবলু মন্ডল পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার হরিতলা বাজার থেকে নিজ বাড়ী ফিরছিলেন। এসময় বাড়ীর সন্নিকটে আসা মাত্রই প্রতিপক্ষ মতিয়ার গংরা তার পথরোধ করে এ্যালোপাথারী মারডাং শুরু করে। তখন তার আত্মচিৎকারে বাবলু মন্ডলের বড়ভাই সাজু মন্ডল ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকেও প্রতিপক্ষগংরা মারপিট করে আহত করে। এ ঘটনায় বাবলু মন্ডল রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত সাজু মন্ডল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসৎধীন রয়েছে।

এ ব্যাপারে ওইদিন রাতেই নিহত বাবলু মন্ডলের স্ত্রী মোছা. ছালেমা বেগম বাদী হয়ে মতিয়ার রহমানসহ ৬ জন এবং অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে।

থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভুট্টো মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ৯ অক্টোবর নিহতের স্ত্রী ছালেমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলার আসামীদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park