
মুমিনুর ইসলাম
পত্নীতলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ মারুফ হোসেন (৩১) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) বিকেলে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার নতুনহাট-গগনপুর সড়কে জনৈক শ্রী বিপ্লব কুমারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মারুফ হোসেনকে আটক করা হয়। তিনি উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পরে তার হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।