1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

পটুয়াখালীর ছোটবিঘাই বুদ্ধি প্রতিবন্ধীকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেধে মারধর নির্যাতন!! 

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১১ বার পঠিত

এইচ এম মনিরুজ্জামান লিডার/জেলা প্রতিনিধি(বরিশাল):

পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে এক বুদ্ধি প্রতিবন্ধীকে গাছের সাথে বেধে মধ্যযুগীয় কায়দায় মারধর করার  অভিযোগ উঠেছে।

 ২২.০৬.২৪ইং তারিখ রোজ শনিবার বিকাল ৩ টার সময় ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে এই মারধরের ঘটনাটি ঘটে। স্থানীয়রা টের পেয়ে গাছে বেঁধে রাখা বুদ্ধি প্রতিবন্ধী রাহাত ঘরামী  (২২)’কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয় 

এ ব্যপারে স্থানীয়রা বলেন, গত ৯ জুন পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষ-বিপক্ষের পাল্টাপাল্টি রশানলে পড়েছে এই  প্রতিবন্ধী ছেলেটি।

জানা যায়,গত ৯ জুন  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার মিজানুর রহমান মনির খাঁর  পক্ষে প্রতিবন্ধী রাহাত ঘরামীর বাবা হাবিব ঘরামীর সাথে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর কাপ প্রিচ মার্কার সমর্থক স্থানীয় খবির হাওলাদার ও মিলন হাওলাদার এর সাথে বাক-বিতণ্ডা হয়। এর’ই রেস ধরে গত ২২ জুন এই প্রতিবন্দ্বী রাহাতকে একা পেয়ে এ নির্মম ঘটনাটি ঘটায়। 

এব্যপারে প্রতিবন্ধীর বাবা হাবিব ঘরামী গত ২২ জুন রাতে ওই এক’ই তারিখ পটুয়াখালী সদর থানায় হাজির হয়ে একটি  লিখিত অভিযোগ দায়ের করেন

অভিযুক্তরা হলেন ১/,মো,খবির হাওলাদার পিতা মৃত্যু, গনি হাওলাদার ২/মো,মিলন হাওলাদার পিতা,খবির হাং

এছাড়াও আরো অঞ্জাতনামা আরো ৩/৪ জন এ ঘটনার সাথে জড়িত ছিল বলে জানান। 

এবিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি জসিম উদ্দিন সাংবাদিককে জানান, আমি ভিকটিমের অভিযোগ ইতিমধ্যে গ্রহন করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে,তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

২৩.০৬.২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park