1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

পটুয়াখালীতে অটোরিকশায় ওড়না পেচিয়ে এইচ এসসি পরীক্ষার্থীনীর মৃত্যু!!

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১০৫ বার পঠিত

এইচ এম মনিরুজ্জামান লিডার /জেলা প্রতিনিধি(বরিশাল)

 পটুয়াখালীর পৌর সভায় প্রাইভেট পড়ে নাস্তা খেতে যাওয়ার পথেঅটোরিকশার চাকায় ওড়না পে‌চিয়ে অধরা ইসলাম  মোহনা নামের এক কলেজ শিক্ষার্থীর সড়কেই মর্মা‌ন্তিক মৃত্যু হয়েছে। 

১২.০৬.২৪ইং তারিখ রোজ বুধবার বেলা ১১টার দিকে পটুয়াখালী পৌর শহরের ডি‌সিকোর্টের সামনের ফোর‌ লেনে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত অধরা ইসলাম পৌর শহরের মুস‌লিমপাড়া এলাকার ব্যবসায়ী মোঃ রাসেল মু‌ন্সির মেয়ে। তিনি পটুয়াখালী সরকারী মহিলা কলেজের মানবিক শাখার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।‌

বিষয়‌টি নি‌শ্চিত করে সদর থানার ও‌সি মোঃ জ‌সিম উদ্দিন জানান, প‌রিবারের পক্ষ থেকে কোনো আপ‌ত্তি না থাকায় মরদেহ পোষ্টমর্টেম ছাড়াইঅভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।‌

উক্ত ঘটনার সময় অধরার সাথে থাকা বান্ধবী চাদ‌নি ও অটোরিকশার যাত্রী মারুফার বরাত দিয়ে বাবা মোঃ রাসেল মু‌ন্সি জানান, শিক্ষকের কাছে প্রাইভেট শেষ করে নাস্তা করার উদ্দে‌শে অটোরিকশায় চড়ে রওয়ানা দেয় আমার মেয়ে । প‌থিম‌ধ্যে গলায় থাকা ওড়না‌টি চাকায় জ‌ড়িয়ে পড়ে। মুহুর্তের ম‌ধ্যে অধরার গলায় ফাঁস পড়ে এবং তৎক্ষণাৎ সিট থেকে নিচে পড়ে যায় আমার মেয়ে। 

এসময় অধরার বান্ধবীসহ অটোরিকশায় থাকা অন্য  যাত্রীরা অধরাকে অটো থে‌কে না‌মিয়ে অন্য একটি যানে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট  সদর  হাসপাতা‌লে নিয়ে গেলে দা‌য়িত্বরত চি‌কিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

১২.০৬.২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park