
( নুর আলাম বিপ্লব) নোয়াখালী “””
নোয়াখালী কবিরহাট উপজেলায় চাপরাশির হাটে এ. রব ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল এটি এম ইফতেখার এর অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করে। ১০ সেপ্টেম্বর( মঙ্গলবার) সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল ১০ টায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যানার,পেস্টুন বিভিন্ন জায়গায় লাগিয়ে মাদ্রাসার মাঝে প্রতিবাদ মিছিল করে। তাদের অভিযোগ ২০২৪ সালে মাদ্রাসার আয়ের ৩৮লক্ষ টাকার সঠিক হিসাব চাই, মাদ্রাসার দোকান ঘরের জামানতের ১৪ লক্ষ টাকার সঠিক হিসাব চাই প্রিন্সিপালের আশ্রিত একজন প্রভাষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি বিচার চাই, অনিয়মের কারনে পদত্যাগ চাই, না হয় অনির্দিষ্ট কালের জন্য মাদ্রাসা বন্ধ থাকবে, দুপুর ১২ টায় ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসহাক ও প্রভাষকদের অনুরোধে ছাত্র-ছাত্রী ক্লাসে ফিরে যায়। গভর্নিং বোর্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন,প্রেন্সিপাল ৮ আগষ্ট থেকে মাদ্রাসায় অনুপস্থিত, সে পূর্বের ক্ষমতাশীন দলের ২ জন নেতার প্রভাব খাটিয়া অনেক অনিয়ম করেছে, আমরা এই মাদ্রাসার উন্নতি চাই। এ ব্যাপারে প্রিন্সিপালের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি পরিস্থিতির শিকার, আমার নিকট টাকা পাওনা থাকলে আমি দিয়ে দিব, গতকাল দুই লক্ষ টাকা দিয়েছি, আজকেও ২ লক্ষ টাকা দিব, আমি অসুস্থ তাই ৮ ই সেপ্টেম্বর হতে সভাপতি (অতিরিক্ত জেলা প্রশাসক) নিকট ডাক্তারের কাগজ দিয়ে ছুটি নিয়েছি, অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করলে ফোন রেখে দেয়। এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক( মাদ্রাসার সভাপতি) মোহাম্মদ ইসমাইল বলেন, আমার নিকট এ রব ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল অসুস্থতার জন্য মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে ছুটির আবেদন করাই তার সাময়িক ছুটি দেওয়া হয়েছে, তার অনুপস্থিতে আজ ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসহাক কে দায়িত্ব দেওয়া হয়েছে, মাওলানা ইসহাক দায়িত্ব পাওয়ার কথা স্বীকার করেন।