1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

নোয়াখালীর চাটখিলে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নাজমুল হাসান নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

মোঃ জাকির হোসেন (মনু)
বিশেষ প্রতিনিধিঃ-

নোয়াখালীর চাটখিলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নাজমুল হাসান নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে তাকে আদালতে পাঠালে, কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা রুমি।

এরআগে সকালে শিক্ষক নাজমুল হাসানকে উপজেলার সোমপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। পরে ভুক্তভোগী ছাত্রীর মায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত নাজমুল হাসান সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। পাশাপাশি একটি কোচিং সেন্টার পরিচালনা করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রীকে শিক্ষক নাজমুল হাসান তার কোচিং সেন্টারে ডেকে নেন। পরে কেউ না থাকার সুযোগে শ্লীলতাহানি করেন। এসময় ছাত্রীর চিৎকারে আশপাশের শিক্ষার্থীসহ পথচারীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ থানায় অভিযোগ করেও প্রভাবশালী একটি মহলের চাপে কোনো প্রতিকার পাচ্ছিলেন না। পরে মঙ্গলবার সকালে সোমপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বিদ্যালয়ের গেটে তালা দেন এবং নাজমুলের কোচিং সেন্টারে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্তর আলী বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মোঃ শাহ আলম বলেন, আসামি নাজমুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park