1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নেত্রকোণায় নদ- নদীর রক্ষায় দখল,দুষণ ও খননের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৫ বার পঠিত

নিতীশ সূত্রধর:স্টাফ রিপোর্টার ঢাকা পোস্ট ৭১

বিশ্ব নদী দিবস উপলক্ষে নেত্রকোণার নদ- নদীর রক্ষায় দখল, দুষণ ও খননের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার সকাল ১১ টার দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ ভয়েসের ব্যানারে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

ঘন্টাব্যপী এই কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, পরিবেশবিদ সাইফুল্লাহ এমরান, গ্রীণ ভয়েস শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক ইসমাইল হোসেন, নুরে জান্নাত তাসফিয়া ,রুবেল কুমার দাস, রিসালাত মিয়া, শুভ আকন্দসহ অন্যরা।

বক্তারা বলেন, জেলায় থাকা ৫৮ টি নদীর মধ্যে বেশিরভাগ নদীই আজ বিলীন হয়ে গেছে। যে ৭ থেকে ৮টি নদীর প্রবাহ এখনও রয়েছে সেগুলোও বিপন্ন অবস্থায় পড়েছে। এগুলোকে রক্ষায় দ্রুত সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park