1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

নিখোঁজের একদিন পর খালে ভাসমান অবস্থায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নিখোঁজের একদিন পর খালে ভাসমান অবস্থায় তাওহীদ হোসেন (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সিংপুর ইউনিয়ন বাজারসংলগ্ন খাল থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। নিহত তাওহীদ হোসেন সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের মো. গুলজার হোসেনের ছেলে এবং দামপাড়া কারার মাহতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও নিহতের মামা রনি মিয়ার ভাষ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) বিকেলে তাওহীদ গোসল করতে নদীতে যায়। এ সময় নদীর তীরে একটি বেসরকারি এনজিও পরিচালিত ভাসমান স্কুলের ওপর থেকে বন্ধুদের সঙ্গে পানিতে ঝাঁপ দেওয়ার একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।
পরদিন মঙ্গলবার সকালে সিংপুর বাজার ও ইসলামপুর গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি তাওহীদ হোসেনের বলে শনাক্ত করেন।
এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাওহীদের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park