1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

নিকলীতে নারীসহ পাঁচ মাদক কারবারি আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পঠিত

সংবাদদাতা: মোঃ নুরুল ইসলাম, নিকলী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পৃথক অভিযানে এক নারীসহ পাঁচজন কথিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬৮ পিস ইয়াবা ও প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয় জনগণ ও গ্রাম পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতিতে আছমা (৩০), স্বামী দীন ইসলাম; নিরব (১৯), পিতা মো. ফজলুর রহমান; এবং বিজয় (২৩), পিতা শাহাবুদ্দীন—উভয়ই গোড়াদিঘা ও পূর্ব টেংগুরিয়া এলাকার বাসিন্দা—কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, ১৩ জুলাই রাত ১২টা ৫০ মিনিটে উপজেলার ছাতিরচর এলাকায় স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ ও পুলিশের যৌথ অভিযানে মো. বাদল মিয়া (৪৫), পিতা মৃত মমিন মিয়া এবং হিরা মিয়া (৪৫), পিতা মৃত কাশেম আলীকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় নিকলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park