1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

নিকলীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক মুরাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ছাতিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মুরাদ মিয়া ছাতিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মোতালেবের ছেলে। তিনি তিন সন্তানের জনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি (ছদ্মনাম: জবা) একটি বেসরকারি এনজিও পরিচালিত ভাসমান বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ঢাকার কারওয়ান বাজারে কুলির কাজ করেন। বাবা-মা ঢাকায় থাকায় শিশুটি গ্রামের বাড়িতে নানীর কাছে থেকে লেখাপড়া করে।
অভিযোগে বলা হয়েছে, সোমবার বিকেল প্রায় ৫টার দিকে শিশুটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় ছাতিরচর বাজারে অভিযুক্তের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় মুরাদ মিয়া তাকে ফুসলিয়ে দোকানের পেছনে থাকা একটি টিনের গুদামে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় শিশুটির চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার নানীর কাছে ঘটনাটি জানায়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্ত মুরাদ মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, ভুক্তভোগী শিশুর নানী জেসমিন আক্তার (৪৪) বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park