1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

নিকলীতে ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী – কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ইয়াবা সেবনের দায়ে ছাব্বির (২১) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার গুরুই ইউনিয়নের পালপাড়া গ্রামে ইয়াবা সেবনের সময় স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে নিকলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ছাব্বির পালপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদক সেবন ও মাদকের বিস্তার সামাজিক পরিবেশকে নষ্ট করছে। মাদকাসক্তদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তারা ছাব্বিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হবে না।”
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park