1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নরসিংদীর মনোহরদীতে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক টিপুর উপর দুর্বৃত্তদের হামলা 

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত

মোঃ কাউছার মিয়া
বিশেষ প্রতিনিধিঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোহরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক “সাম্মির রহমান টিপুর” উপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সাংগঠনিক কাজে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের নেতা-কর্মীদের বাড়ি ভাংচুর ও লুটপাট কৃত ব্যবসা প্রতিষ্ঠান দেখতে  গেলে, একদল উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে গুরুতর জখম ও আহত করেছে  সাম্মির রহমান টিপুকে।

পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় সাবেক এই ছাত্রদলের সাধারণ সম্পাদক কে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দার ঝড়।

উপজেলা বিএনপি’র শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বলেন, সাম্মির রহমান টিপু বিএনপি’র দুর্দিনে কারা নির্যাতিত একজন ত্যাগী ছাত্রনেতা,ওয়ান ইলেভেনের পরবর্তী সময়ে মনোহরদী উপজেলা ছাত্রদলকে, বিগত ১৬ বছর যাবত আওয়ামীলীগ সরকারের মামলা হামলা নিপীড়নের মধ্য দিয়েও দলকে সাংগঠনিক ভাবে আগলে রেখেছেন। বিভিন্ন সময় মামলা হামলা এবং হয়রানির শিকার হয়েছেন। ছাত্রনেতা সাম্মির রহমান টিপুর পিতা “আব্দুল খালেক মিয়া” মনোহরদী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক  ও মনোহরদী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।  ছিলেন মনোহরদী উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক। ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন মনোহরদী পৌরসভার সফল মেয়র। টিপুর পারিবারিক সুনাম ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দুষ্কৃতিকারীরা তার উপরে অতর্কিত হামলা চালায়, আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যে পরিবারটি আওয়ামী লীগ সরকারের বিগত বছরগুলোতে নির্যাতিত ছিল,বিএনপি’র দুঃসময়ে উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছে।গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রাজপথে সরব ভূমিকা পালন করেছিলেন, মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park