1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নরসিংদীতে ৬ ঘন্টায় সাপের কামড়ে ২ জন নারীসহ ৬ জন হাসপাতালে ভর্তি!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৫২ বার পঠিত

মোঃ কাউছার মিয়া।
প্রতিনিধি,মনোহরদী-নরসিংদী।

বিস্তারিত,
নরসিংদীতে ৬ ঘণ্টায় সাপের কামড়ে আহত ২ জন নারী ও ৪ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এদের মধ্যে দুইজন রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই ৬ জন পৃথক পৃথক স্থানে সাপের কামড়ের শিকার হন। এদের মধ্যে রয়েছেন জেলার নরসিংদী শিবপুরে ৪ জন, মনোহরদীতে ১ জন ও সদর উপজেলার মাধবদীতে ১ জন। এরা সবাই নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আক্রান্তরা হলেন, শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ের বাহ্মন্দী গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী ফাহিমা (২৭), একই এলাকার হাসান মিয়ার ছেলে শাহপরান (১৮), একই উপজেলার ঘাসিরদিয়া এলাকার সিরাজুলের ছেলে তৌহিদুল (২৩), একই উপজেলার তেলিয়া এলাকার ফারুক মিয়ার ছেলে রিফাত (১৭), মনোহরদীর জয়নাল মিয়ার মেয়ে খাদিজা (২৬) ও সদর উপজেলার মাধবদীর থানার নুরালাপুর ইউনিয়নের আলগী গ্রামের হাবিবুর এর ছেলে জোবায়ের (১৬)।
সাপে কামড়ে আহত রোগী ফাহিমা বলেন, সন্ধ্যায় ঘরের পাশের মুরগীর খামারে যাচ্ছিলাম। এসময় সড়কের পাশের ঝোপ থেকে একটি সাপ হঠাৎই বের হয়ে কামড়ে দিয়ে চলে যায়। সাপটি মারতে না পারলেও গায়ের রং সবুজ ছিল।
সাপে কামড়ে আহত জুবায়ের জানান, বাড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটার সময় একটি সাপ তার পায়ে কাপড় দেয়। সাপটি বিষাক্ত কিনা তা না জানলেও নিরাপত্তার কথা বিবেচনায় হাসপাতালে ছুটে আসেন। ডাক্তার চিকিৎসার পর তাকে ভর্তি করান।
চিকিৎসা নিতে আসা সাপে কাটা রোগীদের বিষয়ে জানতে চাইলে নরসিংদী সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তহিদুল আলম বলেন, রোগীদের ক্ষতস্থান দেখে কি সাপে কামড় দিয়েছে সেটা বলা যাচ্ছে না। পরীক্ষা করলে বোঝা যাবে। এখন সাপে কামড়ের রোগীর সংখ্যা বেশি। তবে ক্ষতস্থানের কিছু চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করছি, রাসেলস ভাইপার এদের মধ্যে একজন বা দুইজনকে কামড়াতে পারে। রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদী সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ৩ থেকে ৪ দিনের ব্যবধানে নরসিংদীর বিভিন্ন স্থান থেকে সাপেকাটা ১৩ রোগী জনকে চিকিৎসা দেওয়া হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park