1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পঠিত

মোঃ কাউছার মিয়া
উপজেলা প্রতিনিধি, মনোহরদী-নরসিংদী

বিস্তারিত,
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

গ্রেপ্তাররা হলেন- নরসিংদী সদর থানার সাটিরপাড়ার বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল (২৩)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদর থানার ব্রাহ্মনপাড়া এলাকার পাথরঘাট বালুর মাঠে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

পরে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. গাফফার পিপিএম, মোজাম্মেল হক, পিএসআই মো. জুয়েল রানাসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে সনেট ও রুবেলকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি, একটি চাপাতি এবং ঘটনাস্থল থেকে ছোড়া জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদকালে তারা ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে বলে স্বীকার করেন।

এসময় তারা তাদের সহযোগী পলাতক আরও ১৩ জন আসামির নাম প্রকাশ করেন। তিনি আরও জানান, আসামি সনেটের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁদাবাজি, দ্রুত বিচার ও মাদক মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park