1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

নরসিংদীতে এক হাজার অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

মোঃ কাউছার মিয়া।
প্রতিনিধি,মনোহরদী-নরসিংদী।

বিস্তারিত,
নরসিংদীতে এক হাজার অসহায় ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে । আজ বৃহস্পতিবার বিকালে মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এসময় ঈদ উপহারের মধ্যে ছিলো চাল ১০ কেজি, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ , ২ কেজি আলু ও চিনি।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকার্তা হাছিবা খান, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীরসহ প্রমুখ।

এর আগে দুপুরে উপজেলার বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুল মাঠে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃহুমায়ুন কবির,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনাসহ প্রমুখ।

প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা। এছাড়াও পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এই ঈদ উপহার বিতরণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park