1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৪০১ বার পঠিত

মোঃজিয়াউল হক , শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ.টি.এম ফয়জুর রাজ্জাক এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়,
ওসি (তদন্ত)ইসকান্দার হাবিবুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামান, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান,
ইউপি চেয়ারম্যানদের পক্ষে শফিকুল ইসলাম, শিক্ষকদের পক্ষে জীবন কুমার চক্রবর্তী, মাসুদ হাসান,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, সাংবাদিকদের পক্ষে জাহিদুল হক মনির প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপজেলা পর্যায়েরর বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে উপস্থিত প্রত্যেকে স্ব-স্ব পরিচয় দেন। এরপর আলোচনা সভায় বক্তারা নবাগত ইউএনও’র দৃষ্টি আর্কষণ ও হস্তক্ষেপের জন্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের নানা সমস্যার দিক উল্লেখ করেন। পরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল তার বক্তব্যে বিভিন্ন বক্তার আনিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করা সহ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park