
—————————————-
মু আ হা ইবনে জালাল
নড়িয়া উপজেলা প্রতিনিধি, শরীয়তপুর।
গোটা দেশের মতো গতকাল ২৩ জুন ২০২৪ খ্রি শরীয়তপুর জেলার নড়িয়ায়,উপজেলা আওয়ামী লীগ,পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এই উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব মোঃ ফজলুল হক মাল। সাধারণ সম্পাদক জনাব মাস্টার মোঃ হাসানুজ্জামান খোকন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বয়োজ্যেষ্ঠ নেতা জনাব হাজী মোঃ আব্দুল ওহাব বেপারী,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং নড়িয়া পৌরসভার মেয়র এ্যাডঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন বাদশা শেখ,নড়িয়া উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান জনাব মোঃ জাকির হোসেন বেপারী,উপজেলা ছাত্র লীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।