1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর ​পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত

​মোঃ আরিফুল হক সাহিন
স্টাফ রিপোর্টার
​পোরশা (নওগাঁ): নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎ সংযোগ দিয়ে পানি সেচ করে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মশিদপুর ইউনিয়নের কাতকইল বিলপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলেন— কাতকইল বিলপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (২৭) এবং একই গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহবুর রহমান (২৮)।
​ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছাতোয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবু রায়হানের একটি অগভীর নলকূপ (এসটিডব্লিউ পাম্প) থেকে অবৈধ/অস্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ নেন আজিজ ও মাহবুর। তারা গ্রামের পাশের ‘চাকলা’ নামক একটি ডোবা থেকে পানি সেচে মাছ ধরার পরিকল্পনা করেছিলেন। পানি সেচের উদ্দেশ্যে একটি মোটরে বিদ্যুতের তার সংযোগ দিতে গিয়ে তারা হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুজন মারা যান।
​দুর্ঘটনাকালে আশেপাশে অন্য কোনো লোক ছিল না। তবে স্থানীয়দের ধারণা, মোটরে সংযোগ দেওয়ার সময় একজন বিদ্যুৎস্পৃষ্ট হলে অপরজন তাকে বাঁচাতে যান। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেরই অকালমৃত্যু ঘটে। এই আকস্মিক দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​পুলিশের বক্তব্য:
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park