1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁয় সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে ও অপ সাংবাদিকতা বন্ধের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

(নওগাঁ প্রতিনিধি)
নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে অমানবিক কায়দায় নির্যাতন এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক হত্যা নির্যাতন ও অপসাংবাদিকতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে মুক্তির মোড়ে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আহবায়ক সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সময়টিভির সাংবাদিক এম আর রকি, ডিবিসি নিউজের এ কে সাজু, এশিয়ান টিভির রাশেদুজ্জামান রাশেদ,মাহমুদুননবী বেলাল, সাব্বির আহমেদ, সাইফুল ওয়াদুদ, আবু রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষাথী মারুফ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় দেশরুপান্তর পত্রিকার পারভেজ রহমান, বৈশাখী টিভির সাংবাদিক আরমান হোসেন রুমন,বিজনেস বাংলাদেশ পত্রিকার সবুজ হুসাইন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহন করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,ক্লিনিকের অপচিকিৎসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে নির্যাতন এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহার ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার দাবি করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park