1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নওগাঁয় বিএনপি ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষে আহত -৬

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

কাজী স্বাধীন
(স্টাফরিপোটার):-

নওগাঁর বদলগাছীতে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলা সদরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন, যুগ্ম-আহ্বায়ক বিল্লু হোসেন, সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রিসালাত বিন নেওয়াজ, আধাইপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি কাওসারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুস্তাকিম হোসেন এবং ছাত্রদল নেতা রুহুল আমিন। স্থানীয় ও দলীয় একাধিক সূত্র জানায়, সোমবার বদলগাছি উপজেলার কার্তিকাহার স্কুল মাঠে ছাত্রদলের কর্মীদের একটি সমাবেশ হয়। উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের সমাবেশ সম্পর্কে পূর্বে অবগত না করায় মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সভায় তলব করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন। সভায় সর্ব সম্মতিক্রমে সবধরনের গ্রুপিং উপেক্ষা করে উপজেলা বিএনপির সঙ্গে সমন্বয় করে দলীয় কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সভা শেষে বিএনপি নেতা জাকির হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করতে যান ছাত্রদলের নেতাকর্মীরা। তবে সেখানে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ফিরে আসেন। ফেরার পথে তারা চৌরাস্তা মোড়ে পৌঁছালে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীর নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহত হন বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন। এর দেড় ঘণ্টা পর বুলেট সমর্থিত ছাত্রদল নেতাকর্মীরা পালিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে তাদের ওপর দ্বিতীয় দফায় ফের হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এসময় গুরুতর আহত হন অন্তত পাঁচজন।
হামলার শিকার সাজু হোসেন বলেন, আমাদের ওপর অন্যায়ভাবে দুই দফায় হামলা চালানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন বলেন, উপজেলায় বিএনপির তিনটি গ্রুপ রয়েছে। ছাত্রদলের যেসব ছেলেরা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা আরেক গ্রুপের। স্বৈরাচার হাসিনার আমলে তারা আমার ছবিতে জুতার মালা পরিয়েছিল। দলীয় কার্যালয়ে তালা লাগিয়েছিল।
মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বলেন, ছাত্রদলকে বিএনপি লালন করবে। তাদের ভালোমন্দ দেখাশোনা করবে। অথচ তাদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এ অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা ঘটিয়েছে আসলে তারা এটা ঠিক করেনাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park