1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

নওগাঁয় নাজিম হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় চাঞ্চল্যকর নাজিম উদ্দিন ফকিরের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দুজনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ।
আজ বুধবার দুপুরে ১২ টা নওগাঁ সদর মডেল থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গত ১০ এ জুন রাত্রি অনুমান ১১ ঘটিকা হতে পৌনে ১২ ঘটিকার মধ্যে যেকোনো সময় নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামস্থ ভিকটিম নাজিম উদ্দিন ফকির এর খলিয়ানের আশেপাশে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা দুজন হাতুড়ি দ্বারা এলোপাথারি ভাবে মাথায় আঘাত এবং ধারালো চাকু দ্বারা উপুর যুপুরি বুকের নিচে মাঝখানে বুক পেটের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়। নাজিমুদ্দিন ফকির কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করে ডাক্তার। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, পিপিএম এর তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সুজ্জাত এবং মেহেদী হাসান নামে দুজনকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও হাতুড়ি উদ্ধার করে পুলিশ।
সুজ্জাত জেলার সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে এবং মেহেদী হাসান জেলার পোরশা থানার গাঙ্গুরিয়া বাজার এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান আরো জানান, গত প্রায় এক বছর পূর্বে নাপিত শ্রী প্রদীপ কুমার এর সেলুনে চুল কাটার বিষয় নিয়ে সুজ্জাত প্রদীপকে মারধর করে। পরবর্তীতে গ্রাম্য সালিসে নাজিম উদ্দিন ফকির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয়ভাবে মীমাংসা করে এবং সুজ্জাতকে ৩০০০০ টাকা জরিমানা করে। এতে সুজ্জাত ক্ষিপ্ত হয়ে নাজিমুদ্দিন ফকিরকে বিভিন্ন সময় ভয়-ভীতি প্রদান করে এবং তার ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। ঘটনার দিন পূর্বপরিকল্পনভাবে সুজ্জাত এবং মেহেদী হাসান নাজিমুদ্দিন ফকিরকে হত্যার জন্য ওৎ পেতে থাকে এবং নাজিমুদ্দিন ফকির মোটরসাইকেল নিয়ে আসা মাত্রই মেহেদী হাসান হাতুড়ি দ্বারা মাথায় আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়ে নাজিমুদ্দিন ফকির পড়ে যায় তখন সুজ্জাত ধারালো চাকুদারা নাজিমুদ্দিন ফকিরকে বুকের নিচে ও শরীরের বিভিন্ন অংশে যখম করে পালিয়ে যায়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলেও জানায় পুলিশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park