1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নওগাঁয় জমির সিমানা নিয়ে দ্বন্দ্বে প্রকাশ্যে কুপিয়ে খুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

কাজী স্বাধীন
স্টাফ রিপোটার :-

নওগাঁর সুলতানপুর মহল্লায় এক ব্যাক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বাড়ির পাশের একটি জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকান্ড বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সাথে নজরুলের দীর্ঘ দিনের দ্বন্দ্ব। বুধবার সকালে মান্নান নজরুলের রোপন করা কয়েকটি আমগাছ কাটলে এনিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে মান্নান ধারালো ছুড়ি-বটি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নজরুল মারা যায়।

নিহত নজরুলের স্ত্রী সুলতানা খাতুন অভিযোগ করে বলেন,জমি নিয়ে দ্বন্দ্বের জেরে মান্নান ও তার পরিবারের লোকজন প্রায়ই নজরুলকে হত্যার হুমকি দিতো। সেই উদ্দেশ্য থেকে তারা পরিকল্পিত ভাবে ঝগড়ায় জড়িয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন তিনি।

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি)পরিদর্শক আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার ওসি নূরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য নওগাঁ আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনী পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন পুলিশ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park