1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ধামরাইয়ে মাধব মন্দির পরিদর্শন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মঈন খান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার পঠিত

ধামরাই প্রতিনিধি :-

ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও থানা পরিদর্শন ও মতবিনিময় করেছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মঈন খান।
মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকায় শ্রী শ্রী যশোমাধব মন্দির ও পরে ধামরাই থানা পরিদর্শন করেন তিনি।
মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে মেজর জেনারেল মোঃমঈন খান বলেন, ‘’আপনাদের কোন ভয়ভীতির কারন নেই, যদি কেউ ভয়ভীতি দেখায় আমাদের জানাবেন।আমারা তার ব্যাবস্থা যথাযথ নিব। আপনাদের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করবে। আপনারা যেন সুন্দরভাবে জীবনযাপন ও ব্যবসা করতে পারেন সেটাই আমরা নিশ্চিত করন ইনশাআল্লাহ।
তিনি বলেন, ’’নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা হল সবচেয়ে বড় কথা। কোনো সমস্যা হলে সেনাবাহিনীর সদস্যদের জানাবেন, তারা মুহূর্তের মধ্যে চলে আসবে।’’
পরে তিনি শ্রী শ্রী যশোমাধব মন্দিরের পরিদর্শন বইটিতে স্বাক্ষর করেন।
ধামরাই থানা পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, ”সেনাবাহিনী পুলিশকে সর্বোচ্চ সহায়তা করবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সবার আস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, সাভার সেনানিবাসের ৮১ ইনফ্রেন্ট্রি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইফউল্লাহ, কমান্ডিং অফিসার ৮ প্রকৌশলী ব্যাটালিয়ন লেঃ কর্নেল মাহফুজুর রহমান, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মোঃআব্দুল্লা আল মামুন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) মোঃ জামাল হোসেন, ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলী, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, জ্যোতিবিদ্যা নিকেতনের প্রধান হৃদয় বিহার সহ স্থানীয় আরও অনেকেই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park