1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

দুর্বৃত্তের দেওয়া বিষে কৃষকের চৌদ্দ শতাধিক হাঁসের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

(মদন নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদনে দুর্বৃত্তের দেওয়া বিষে চানগাও ইউনিয়নের শাহপুর গ্রামের মোঃ আরজু মিয়া নামে এক দরিদ্র কৃষকের প্রায় ১৪ শতাধিক হাঁসের বাচ্চা মারা গেছে। আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আরজু মিয়া জানান, আমার হাঁসের বাচ্চা রাখার স্থানে রাতের আঁধারে কে বা কাহারা খাবারের সাথে বিষ মিশিয়ে রেখে যায়। পরে তা খেয়ে আমার খামারের প্রায় ১৪ শত হাঁসের বাচ্চা মারা গেছে।

তিনি আরও বলেন, হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছিলাম। আজ এসে ক্রেতারা বাচ্চাগুলো নিয়ে যেথ। আমার ১/ ১.৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। আমি ঋণ করে বাচ্চাগুলো কিনেছিলাম। এখন আমি নিঃস্ব। আমি এর সঠিক বিচার চাই

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তাইরান ইকবাল জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হাঁসের বাচ্চাগুলো বিষক্রিয়াই মারা গেছে। তবে মৃত কয়েকটি হাঁসের বাচ্চা পরীক্ষার জন্য পাঠানো হবে।

মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাওহীদুর রহমান বলে, খবর পেয়ে সার্কেল স্যারসহ ঘটনা স্থল পরিদর্শন করেছি। বিয়ষটি খুব দুঃখ জনক। ঘটনাটি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park