1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

দুদকের চোঁখে কালো চশমা, ধামরাইয়ে পুলিশ কনেষ্টবল সুমনের অবৈধ সম্পদের সন্ধানের পরে ও সে কিভাবে চাকুরীতে বহাল ??

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩২৬ বার পঠিত

ধামরাই প্রতিনিধি:ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের রিয়াজ উদ্দিন কুলির ছেলে পুলিশ কনস্টেবল সুমনের পাহাড় পরিমান অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পরে ও সে বহাল তবিয়তে রয়েছে । জানাগেছে , ধামরাইয়ের সানোড়া গ্ৰামের দরিদ্র পরিবারের সন্তান কনেষ্টবল সুমন হঠা্ৎ পাড়ার পরিমাণ অবৈধ সম্পদের মালিক বনে যাওয়ায় বিভিন্ন অভিযোগে ২০২১ সালে পুলিশ হেডকোয়ার্টার থেকে পুলিশের ( এস বি ) গোয়েন্দা সংস্থার কাছে তদন্তের জন্য দিলে তদন্ত কর্মকর্তা কনেষ্টবল সুমনের অবৈধ সম্পদের খোঁজ পেয়ে ( এস বি ) সঠিক প্রতিবেদন প্রদান করেন পুলিশ হেডকোয়ার্টারে । অবৈধ সম্পদের সঠিক তথ্য পাওয়ায় পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ কনেষ্টবল সুমন কে চাকুরী থেকে সাময়িক বহিষ্কার প্রদানও করে । কিন্তু চতুর দুনীতি বাজ সুমন মোটা অংকের উৎকোচ দিয়ে অসাধু পুলিশ কর্মকর্তাকে ম্যানেজ করে পুনরায় চাকুরীতে বহাল হয়েছে । যে কারনে কনেষ্টবল সুমন বহাল তবিয়তে থেকে ধামরাই , সাভার ও আশুলিয়ায় এলাকায় পুলিশের কনেষ্টবলে নিয়োগ বানিজ্য করে কোটি কোটি টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিয়ে সে দুর্নীতি, অনিয়ম চালিয়ে যাচ্ছে । এই কনেষ্টবল সুমন প্রায় এক হাজার কোটি টাকার মালিক বনে যাওয়ায় এলাকায় জনমনে এখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে । এই চতুর কনেষ্টবল সুমন তার অবৈধ সম্পদ প্রায় ভাই , বোন , স্ত্রী ও ছেলে মেয়ের নামে লিখে দিয়েছেন যাতে সে দুর্নীতি দমন কমিশন ( দুদকের ) হাতে ধরা না পরে । এখন ও গোপনে সকাল বিকাল তরুন তরুনীরা পুলিশ কনেষ্টবল , কারারক্ষী ও বিজিবি সহ বিভিন্ন চাকুরীর জন্য ভীর জমাচ্ছে সুমনের ভাই নাজিমুদ্দিনের কাছে । ১২/১৫ লাখ টাকার বিনিময়ে পুলিশ কনস্টেবলে চাকুরী দিচ্ছে এই সুমন চক্ররা । সুমনের ভাই , ভাতিজা ও ভাতিজি জামাই মিলে ১০ জন সরকারি চাকুরী হয়েছে এই দুর্নীতি চক্রের ম্যাধমে । দুর্নীতি দমন কমিশন ( দুদক ) সঠিক তদন্ত করলেই বের হয়ে আসবে সুমনের আসল থলের বেড়াল ।

খালেদ বীন আঃ আজিজ
ধামরাই প্রতিনিধি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park